ছিটকে গেলেন বাবর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:২২

নিউজিল্যান্ড সফরে দুঃসময় যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। প্রথমে কোয়ারেন্টিন ও করোনাজনিত জটিলতার পর এবার ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক বাবর আজম।

১৪ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টিন পর্ব পার করে গত ৯ ডিসেম্বর অনুশীলন শুরু করে পাকিস্তান। এই ধারাবাহিকতায় গতকাল থ্রো সেশন করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুগুলিতে চোট পান বাবর। এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়ে আঙুলে। যে কারণে অন্তত ১২ দিন বিশ্রামে থাকবেন পাকিস্তান অধিনায়ক। তাই টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

নিয়মিত অধিনায়ক ও দলের নির্ভরযোগ্য এক ব্যাটসম্যানকে হারিয়ে স্বাভাবিকভাবেই হতাশ কোচ মিসবাহ উল হক। তবে তরুণদের জন্য জ্বলে ওঠার বড় এক সুযোগ বলে মনে করছেন তিনি। আগামী ১৮ নভেম্বর অকল্যান্ডে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে, এই সিরিজে তরুণদের সুযোগ করে দিতে অভিজ্ঞ রস টেলরকে বাদ দিয়েই দল ঘোষণা করেছেন কিউই নির্বাচকরা।        

ইত্তেফাক/এসআই