বরিশালে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণার মামলায় আসামি সায়েম আলম মিমুকে যাবজ্জীবনসহ তিন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, আত্মহত্যার প্ররোচনার দায়ে ১০ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং চুরির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, ২০১৬ সালের ১০ আগস্ট বরিশাল নগরীর চকবাজারের হোটেল ফেয়ার স্টারে এ হত্যার ঘটনা ঘটে। নগরীর মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা ও এসএসসি পরীক্ষার্থী নাঈমা ইব্রাহিম ঈশীর লাশ ২০১৬ সালের ১০ আগস্ট ঐ হোটেল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
