ভূঞাপুরে রবিবার দুপুরে মেয়াদোত্তীর্ণ সার ও অনুমোদনহীন কীটনাশক বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপেজলার গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ সার বেশি দামে বিক্রির দায়ে ডিলার আব্দুর রশিদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, সার ডিলার আব্দুর রশিদ অনুমোদনহীন কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ সার গোবিন্দাসী হাটে বিক্রি করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ঐ জরিমানা করা হয়।
