ঠাকুরগাঁও ও নাটোরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:২৭

ঠাকুরগাঁওয়ে রবিবার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও রোড পার্শ্ববর্তী এলাকা রহিমানপুর ইউনিয়নে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহম্মদ আফিজ উদ্দীন (৮৫)।  রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, আফিজ উদ্দীন কানে কম শুনতেন। সকালে ঘনকুয়াশায় রেললাইন পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার ওসি মো. গোলজার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রেল স্টেশন প্ল্যাটফরমের দক্ষিণ পাশে ডাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি নাটোর স্টেশন প্ল্যাটফরম অতিক্রম করার সময় ঐ ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।