এনসিসি ব্যাংকের শাখা পর্যায়ের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ‘প্রিভেনশন অফ মানিলন্ডারিং অ্যান্ড কমব্যাটিং দ্যা ফাইন্যান্সিং অব টেরোরিজম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন
০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০০০তম এজেন্টসহ দেশব্যাপী ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফরমে গতকাল এজেন্ট আউটলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান
০০০০০
ভার্চুয়াল প্ল্যাটফরমে গতকাল অনুষ্ঠিত হয় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯ম বিশেষ সাধারণ সভা। ব্যাংকের শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০০
চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সীতাকুন্ড উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম ডিভিশনের টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিএম
