সোমবার দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আজ সোমবার বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো—অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রেকর্ড ডেটের কারণে সোমবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার কোম্পানি দুটি আবার লেনদেনে ফিরে আসবে।

এদিকে লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিডের শেয়ার লেনদেন আজ সোমবার ফের শুরু হবে।