আবাসিক এলাকায় গরুর ফার্ম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:০৬

আমরা ঢাকার দক্ষিণ পীরেরবাগ এলাকার বাসিন্দা। এখানকার মুক্তি হাউজিং সংলগ্ন একটি গরুর ফার্ম দার্ঘদিন ধরে আছে। চারপাশে ৬ তলা থেকে ১০ তলা ভবন নির্মিত হয়েছে। এই গরুর ফার্ম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইতিপূর্বে একাধিকবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। এই ফার্মের সামনের রাস্তা দিয়ে প্রতিদিন বহুলোক চলাচল করে। শুকনো ও বর্ষা মৌসুমে ঐ ফার্মের সামনের রাস্তায় গোবরের গন্ধে ও নোংরায় যাতায়াতে ভীষণ অসুবিধা হয়। বর্ষায় গরুর মূত্র ও গোবরে রাস্তা ডুবে থাকে। মশার উপদ্রব বাড়ে। এ অবস্থায়, জরুরিভিত্তিতে গরুর ফার্মটি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জহিরুল হক তালুকদার

১৫০ দক্ষিণ পীরের বাগ, মুক্তি হাউজিং মোড়,

মিরপুর, ঢাকা ১২১৬