বর্তমানে শুধু সোনালী ব্যাংকে ভ্যাট জমার সুযোগ থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাদের প্রতিদিন অনেক সময় নষ্ট হচ্ছে। ফলে আমরা অন্য কাজ করার সুযোগ পাচ্ছি না। এজন্য সব তপশিলি ব্যাংকে যেমন অগ্রণী, জনতা, রূপালী, পূবালী, ইসলামী, ইউসিবিএল ইত্যাদি ব্যাংকে নির্ধারিত ভ্যাট কোড নম্বর ১১১ ৩৩ ০০ ৩০০ ৩১১-এ ভ্যাটের টাকা জমার সুযোগ করে দিতে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
এ জলিল
২৪ দিলকুশা, ঢাকা
