সিরাজদিখানের বাসাইল ইউপি ভবনে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৭

সিরাজদিখান উপজেলার ৫ নম্বর বাসাইল ইউনিয়ন পরিষদ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। শতবর্ষের পুরোনো ভবনটির ছাদের প্লাস্টার খসে রড বেরিয়ে গেছে। বৃষ্টি এলে ছাদ চুঁইয়ে পানি পড়ে রুম ভিজে যায়। যে কোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া ভবনটির দেওয়াল ও ফ্লোরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনের তিন কক্ষের মধ্যে দুই কক্ষ অকেজো। ছোট এক কক্ষে চেয়ারম্যান, ১২ মেম্বার গাদাগাদি করে বসেন। পরিষদের সচিব বসেন ভবনের বাইরে বিএডিসির পরিত্যক্ত গোডাউনে।

বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সরকারি নিয়মে নতুন ভবনের জন্য ২৬ শতাংশ জায়গার দলিল দিতে হয়। কিন্তু পরিষদের নামে আছে ২১ শতাংশ।