ধামরাইয়ে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৭

ধামরাই উপজেলা হানাদার মুক্ত দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল রবিবার উপজেলার সব হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আয়ুব এ অনুষ্ঠানের আয়োজন করেন এবং তারই সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।