সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনাখালী এলাকায় সহস াধিক অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল রবিবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।  সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ের বিভিন্ন অঞ্চলে কয়েকটি চক্র অবৈধভাবে গ্যাসসংযোগ দিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অবৈধ  লাইনগুলো তিতাস কর্তৃপক্ষ চিহ্নিত করে সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নামে।

এসময় যাত্রামুড়া রূপগঞ্জ ও সোনারগাঁও জোনাল অফিসের প্রকৌশলী মিজবা উর রহমান, প্রকৌশলী রিফাত আবদুল্লাহ, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন, বরুণ দাস, আবদুল হাসেম, জহিরুল ইসলামসহ অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।