মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের ওপর অভিমান করে বেলাল হোসেন নামে এক মাদ্রাসাছাত্র (১০) গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এই ঘটনা ঘটে। বেলাল হোসেন নীলফামারী জেলা সদর এলাকার ইউসুফ মিয়ার ছেলে।