গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস ভলিবলের নারী বিভাগের প্রথম খেলায় পুলিশ ৩-০ সেটে জামালপুর কাবাডি একাডেমিকে হারিয়েছে। পুরুষ বিভাগে বিমান বাহিনী ৩-০ সেটে আনসারকে, দ্বিতীয় খেলায় নৌবাহিনী ৩-১ সেটে তিতাস ক্লাবকে হারায়। আজ সকালে নারী লড়াইয়ে পুলিশ ও আনসার, দ্বিতীয় খেলায় পুরুষ লড়াইয়ে পুলিশ ও জেল এবং শেষ খেলায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিস মুখোমুখি হবে।
