প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৭
আঙুলের ইনজুরিতে বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে ছিটকে পড়েছেন নাঈম হাসান। তরুণ এই অফ স্পিনারের বদলিও হিসেবে আরাফাত সানি জুনিয়রকে দলে টেনেছে বেক্সিমকো ঢাকা। গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে ঢাকার অনুশীলনেও দেখা গেছে ডানহাতি এই অফস্পিনারকে।