টিটিতে চলছে আবাসিক ক্যাম্প

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৭

নারী দলগত বিশ্বকাপ এবং সাউথ এশিয়ান ও কমনওয়েলথ জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক ক্যাম্প চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ দক্ষিণ কোরিয়ার বুসানে, মার্চের শেষ সপ্তাহে মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ও কমনওয়েলথ জুনিয়র অ্যান্ড ক্যাডেট টিটির খেলা। এই টুর্নামেন্টগুলোর জন্য গত ২৭ নভেম্বর ২০ খেলোয়াড় নিয়ে আবাসিক শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জাতীয় নারী দল, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৫ দলের দুই বেলা অনুশীলন। জাতীয় দলের কোচ মোহাম্মদ আলীসহ আরো চার জন ভারতীয় কোচিং করাচ্ছেন। টিটি ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর বলেন, ‘চার জন ভারতীয়ের সঙ্গে আরো দু্ই জন উত্তর কোরিয়ান কোচ আনার চেষ্টা করা হচ্ছে। ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং ও কাউন্সিলর মিস্টার পার্ক আমাদের এই ক্যাম্প পরিদর্শন করেছেন,  খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উত্তর কোরিয়ার সহযোগিতা পেতে আমরা চেষ্টা করছি।’