চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র আজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৭

আজ বাংলাদেশ সময় বেলা ৫টায় উয়েফার মহাকার্যালয় সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। গ্রুপ পর্ব পার হওয়া ১৬টি দলকে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার আপ; এই দুই ভাগে ভাগ করে অনুষ্ঠিত হবে এই ড্র। গ্রুপ চ্যাম্পিয়নদের তালিকায় থাকবে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, জুভেন্টাস, পিএসজি, ম্যানচেস্টার সিটি, চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ড। রানার আপের তালিকায় থাকবে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ, পোর্তো, আটালান্টা, সেভিয়া, ল্যাজিও ও রেডবুল লাইপজিগ। নিজ দেশ ও নিজ গ্রুপে থাকা দলগুলোকে বাদ দিয়ে অপর তালিকার যেকোনো দলের সঙ্গে ড্র হতে পারে প্রত্যেক দলের।