বুন্দেসলিগায় ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার। সর্বশেষ ম্যাচে নবাগত স্টুটগার্ডের কাছেও পাঁচ গোল হজম। এই লজ্জাজনক পরাজয়ের ২৪ ঘণ্টা পার হতে না হতেই হেড কোচ লুসিয়েন ফাভ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বরুশিয়া ডর্টমুন্ড। উল্লেখযোগ্য কোনো ট্রফি না জিতেই শেষ হতে যাচ্চ্ছে ডর্টমুন্ডে ফাভ্রের আড়াই বছরের কোচিং ক্যারিয়ার।
জার্মান পত্রিকা বিল্ড বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডর্টমুন্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিতে পারেন সহকারী কোচ এডিন টারজিক। মৌসুম শেষ হওয়া পর্যন্ত এই ৩৮ বছর বয়স্ক প্রাক্তন জার্মান ফুটবলারের ওপর ভরসা রাখার চিন্তা করছে ডর্টমুন্ড।
