আজ ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার তীরে রেহাইচর নামক স্থানে হানাদার বাহিনীর গুলিতে সম্মুখযুদ্ধে তিনি শহিদ হন। তাকে বাংলার পুরাতন রাজধানী গৌড়ের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার্থে মহানন্দা নদীর ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নামকরণ করা হয় ‘ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’ এবং তার শহিদ হওয়ার স্থানে সড়ক ও জনপথ বিভাগের বর্তমান কার্যালয় চত্বরে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ।
