সংসদ সদস্য-জয়িতাদের সংলাপ

অধিকার আদায়ে দক্ষতার বিকল্প নেই ------- শামীমা শাহরিয়ার এমপি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:২৯

 ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে ‘প্রিপ ট্রাস্ট’-এর উদ্যোগে সংলাপ নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন সিলেট ও সুনামগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।  সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বছিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, প্রিপ ট্রাস্টের পিসি. শেফালী বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চেধুরী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুলতানা রুহি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, অপরাজিতা প্রকল্পের কর্মকর্তা, সিহাবুল ইসলাম খান, কামরুল ইসলাম, শিউলী আক্তার জুলিয়ানা রত্না গমেজ, পরিমল চন্দ্র দেব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রকল্প সমন্বয়কারী ইখতেহার হোসেন ভূইয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর শরিফ উদ্দীন ভূইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীমা আক্তার খানম বলেন, অধিকার আদায়ে নিজ নিজ অবস্থান থেকে নারীদের আরো শক্তিশালী হতে হবে।