বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের মাক্স বিতরণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:৩০

করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল রবিবার নগরীতে মাস্কবিহীনদের মধ্যে মাস্ক বিতরণ করেন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সকাল থেকে দিনভর মাস্ক বিতরণের সময় তারা সংশ্লিষ্টদের মধ্যে করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।

বিবিডিসির স্বেচ্ছাসেবীরা নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও মেডিক্যাল চত্বরসহ বিভিন্ন জনবহুল এলাকায় দোকানি, পথচারী, যানবাহন চালক ও যাত্রীসহ মোট প্রায় দেড় হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় মাস্কের সঠিক ব্যবহার এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সচেতনও করেন তারা। এদিকে ‘নো মাস্ক নো সার্ভিস’ জানার পরও মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বহু রোগীর স্বজনদের মাস্কবিহীন অবস্থায় দেখে বিবিডিসির তরুণ স্বেচ্ছাসেবকরা তাদের হাতে মাস্ক তুলে দেন এবং মাস্ক ছাড়া মেডিক্যালে প্রবেশ না করার ব্যাপারে সচেতন করেন। মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি তারা যুব সমাজকে রক্তদানে উত্সাহ প্রদান করেন। বিবিডিসির সভাপতি আওলাদ খান, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহকারী জনসংযোগ সম্পাদক বাঁধন বসু, মানববন্ধন উন্নয়ন সম্পাদক ইমরান ইয়াসিনসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।