মিরসরাইয়ের দিঘিতে পাতি সরালির মিলনমেলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:৩০

গত এক মাস ধরে সকাল হলেই হাজারো পাতি সরালির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে উপজেলার মিঠানালা ইউনিয়নের লাল মোহন চৌধুরী দিঘির আশপাশ। পশ্চিম মলিয়াইশ গ্রামে আরো বেশ কয়েকটি বড় পুকুর থাকলেও পাতি সরালিদের পছন্দের স্থান উঁচু পাড় ও ঝোপ জঙ্গলে ঘেরা এই দিঘিটি। শীতের সকাল শুরু হতেই হাজারো নিঃসংকোচ পাতি সরালি সশব্দে ডেকে তাদের উপস্থিতির কথা জানিয়ে দেয় পুরো গ্রামবাসীকে। এতেই ঘুম ভাঙে গ্রামের মানুষের।