শোক সংবাদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:৩০

সিরাজুল ইসলাম ভূইয়া

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সিরাজুল ইসলাম ভূইয়া (৮২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।