নব্য রাজাকারে পরিণত হচ্ছে হেফাজত :জয়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার ভাস্কর্যের বিরোধিতা করে হেফাজতে ইসলাম এখন একাত্তরের জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েছে।

শুক্রবার রাতে ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্যে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরার পর একথা বলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছি এবং এখনো নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে একটি আধুনিক উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছি। তবে দুঃখের বিষয় একটা শ্রেণি আছে যারা দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টায় আছে। তারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দেবে। তাদেরকে আমরা রাজাকার বলে ডাকি। একাত্তরে ছিল জামায়াত আর এখন হেফাজতও সেই নব্য রাজাকারের ভূমিকা নিচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে। এটা আমাদের স্বাধীনতার চেতনার ওপর হামলা। এই হামলাকারীরা বাংলাদেশ রাষ্ট্রেরই বিরুদ্ধে। আমাদের তরুণ-তরুণীদের পক্ষে আমি বলতে চাই, এই মৌলবাদী শক্তিকে আমাদের মুছে ফেলতে হবে।

বাংলাদেশের এই অগ্রগতির কথা তুলে ধরে জয় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ না হলে এখন কী পরিস্থিতির মধ্যে দেশবাসীকে পড়তে হতো সেটা সহজে অনুমেয়। করোনা মহামারিকালে দেশবাসী পাচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুফল। দেশে এখন ‘প্রায় ১২-১৩ কোটি’ নাগরিক ইন্টারনেট ব্যবহার করছে বলে জানান জয়। তিনি আরো বলেন, সাড়ে ৩ হাজার ইউনিয়নে ফাইবার অপটিক কেবল সংযোগ স্থাপনের মাধ্যমে ইন্টারনেট সেবা বাড়ানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ সে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সঙ্গে তুলনা করতে গিয়ে এগিয়ে রাখেন বাংলাদেশকে। তিনি বলেন, ‘আমি যে দেশে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন আবার লকডাউন দিচ্ছে, কারণ কোভিড এখনো বাড়ছে এখানে।