সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাতারবাড়ি বিদ্যুেকন্দ্রে যৌথ মহড়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:০২

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুত্ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রবিবার দুপুরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলনের আয়োজন করে।

সূত্র জানায়, উপজেলার মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রে নিয়োজিত দেশি-বিদেশি ব্যক্তিবর্গের মধ্যে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা তৈরি, নিজস্বপূর্ব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এ অনুশীলন অনুষ্ঠিত হয়। বিদ্যুত্ প্রকল্পটি বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প হিসেবে বিবেচিত। উক্ত প্রকল্পটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ একর জমির ওপর নির্মাণাধীন। প্রকল্প এলাকার স্থানীয় কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও দেশি-বিদেশি নাগরিকগণ কর্মরত রয়েছেন।