গতকাল রবিবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজাম উদ্দিন নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েক জন যুবক। নিহত নিজাম উদ্দিন ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হুমায়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে চর আলাউদ্দিন গ্রামের মো. মানিকের ছেলে।
