করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। আগামী বুধবার থেকে বন্ধ থাকবে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠকের পর গতকাল রবিবার এই ঘোষণা দেন। নতুন বিধি জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বলবত্ থাকবে। শীতের শুরু থেকে ইউরোপের দেশটিতে করোনার প্রাদুর্ভাব আবারও বাড়ছে। এ কারণে অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় ক্রিসমাসের সময় তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে তত্পর হয় সরকার। —ডয়চেভেলে
