ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ইস্যুতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দুই পক্ষ। একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ইইউ এবং ব্রিটেন অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তির জন্য আগের নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল ১৩ ডিসেম্বর। তবে সমাধান না পাওয়ায় এবার আলোচনার সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইইউ এবং ব্রিটেন। আগামী ৩১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সময় শেষ হচ্ছে ব্রেক্সিটের। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের মন্ত্রিসভাকে চুক্তি ছাড়া ব্রেক্সিটের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ নৌবাহিনী জলসীমা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করেছে। এমন ঘোষণার পর দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডের। —বিবিসি
