ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে রয়েছেন। তিনি জানিয়েছেন, ‘করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনার পরীক্ষা করাই। তার ফল পজিটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে আছি। চিকিত্সকদের পরামর্শ নিচ্ছি’। সদ্য পশ্চিমবঙ্গে সফর করে ফিরেছেন জেপি নাড্ডা। -আনন্দবাজার পত্রিকা
