অলিম্পিকে সবসময় ডোপিং হয়, এমনটিই বললেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। ক্রীড়াজগতের সবথেকে বড় ইভেন্টের স্বচ্ছতা নিয়েই এবার প্রশ্ন তুললেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেল্পস।
অলিম্পিকে সর্বোচ্চ ২৩টি সোনা জয়ী ফেল্পস বলেছেন, চিরকালই নিষিদ্ধ ড্রাগ নিয়ে অস্বচ্ছতা রয়েছে এবং আসন্ন টোকিও অলিম্পিকেও এর ব্যতিক্রম কিছু হবে না।
তিনি বলেন, বর্তমান সাঁতারুরা অনেকেই ভাল ফলের জন্য নিষিদ্ধ ড্রাগস নেন। মজার বিষয় হচ্ছে এরাই টোকিওতে নামবেন। আমার সময়ও অনেকে ড্রাগস নিয়েছে। কিন্তু সবাই ধরা পড়তেন না। আমাকে যতবার ডোপ পরীক্ষা দিতে হয়েছে ততবার অন্য কাউকে দিতে হয়নি।
এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই নিয়ে কোনো মতামত দেয়নি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে চারটি সোনার পদক জিতেছিলেন ফেল্পস। কিন্তু সেই অলিম্পিকেই ডোপিংয়ের দায়ে ১৩০ জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছিল।
নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালের রিও অলিম্পিকে ১১ হাজার প্রতিযোগীর মধ্যে প্রায় ১০০ জন ক্রীড়াবিদকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয় অথবা তাদের পাওয়া পদক ফিরিয়ে দিতে বলা হয়।
ইত্তেফাক/টিআর
