হঠাৎ করে রাজধানীর গুলিস্তান ও পল্টনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের পরনে টুপি ও পাঞ্জাবি দেখা যায়। এসময় তারা সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পরে মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল ৩টার দিকে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা অবস্থান ছেড়ে পালিয়ে যায়।
এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ অংশ নেন দলটির নেতা শওকত মাহমুদ, সাদেক খান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে চলে যান।
ইত্তেফাক/জেডএইচ
