ম্যাকবুকেও আসছে ফাইভজি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩৪

ম্যাকবুকে ফাইভজি মডেম আনতে কাজ শুরু করেছে অ্যাপল। নিজস্ব সেলুলার মডেম তৈরির তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি।

তবে অ্যাপল ভক্তদের কাছে ফাইভজি সেলুলার মডেম পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে। ফাইভজি মডেমের কারণে ব্যাটারি খরচ হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।