ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটাগুলোতে। এতে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের কৃষকেরা। কৃষক সুলতান বলেন, ‘আমার পাশের জমির মালিক ইটভাটার কাছে মাটি বিক্রি করেছেন। এতে পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার খেত।’ কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও ইটভাটার মালিকেরা জমির মালিকদের ম্যানেজ করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, ‘আমাদের জনবলের অভাব থাকায় প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’