ফোর লেন সড়কের নকশা পরিবর্তনের দাবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৭

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জ-আখাউড়া প্রস্তাবিত ফোর লেন সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত গ্রামের মানুষ। গতকাল সোমবার সকালে আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে দেড় কিলোমিটার বাঁক দিয়ে সাতটি গ্রামের ওপর দিয়ে নেওয়া হচ্ছে। নকশাটি সামান্য পরিবর্তন করলে গ্রামগুলো রক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গে সড়কের দূরত্বও কমে যাবে এবং সরকারের সাশ্রয় হবে ১৫০ কোটি টাকা। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন।