কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচনে ১৫টি পদের সব কটিতেই জয়ী হয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দলের (শামিম-কামাল) প্যানেল। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। নির্বাচিত সহসভাপতি হলেন মো. সাদেকুজ্জামান ও মোহাম্মদ মাকসুদুল করিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম।
