মঙ্গলবার চার কোম্পানির লেনদেন বন্ধ থাকবে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩০

 

ইত্তেফাক রিপোর্ট

লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন আজ মঙ্গলবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো :জিকিউ বলপেন, গোল্ডেন সন, ডমিনেজ স্টিল এবং এএফসি এগ্রো বায়োটেক।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার কোম্পানি চারটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানি চারটি আবার লেনদেনে ফিরে আসবে। এদিকে লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার ফের শুরু হবে।