ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ঐ দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
