সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ১৫ বছর পূর্তির পর আবার যাঁরা সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে পেনশন পাচ্ছিলেন, সেইসব ব্যক্তি মারা যাওয়ার পর স্ত্রীদের তা প্রাপ্য হবে। সরকারি ঘোষণার এক বছর পার হলেও আমরা অর্থাত্ মৃত ব্যক্তিদের স্ত্রীরা সেই পেনশন পাচ্ছি না। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কুলসুম খানম
মিরপুর, ঢাকা
