ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সতর্কতা জরুরি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১০

শীতকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। কখনো কখনো এতই প্রকট হয়, যার ফলে স্বল্প দূরত্বেও কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায় না। গভীর থেকে গভীর রাত পর্যন্ত সারা দেশ জুড়ে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ইত্যাদি চলাচল করে। ঘন কুয়াশায় রাস্তার আলোক স্বল্পতা কিংবা রাস্তার মোড় বুঝতে না পেরে যানবাহন খাদে পড়ে যায়। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এছাড়াও দুষ্কৃতকারীদের বিভিন্ন গ্রুপ তাদের উদ্দেশ্য হাসিলে তত্পর থাকে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যাত্রায় প্রত্যন্ত অঞ্চলের কিছু নির্জন রাস্তায় ছোট ছোট প্রাইভেট কার ছিনতাইকারীদের মুখোমুখি হয়। ফলে অন্যান্য সময়ের চেয়ে শীতকালে চলাচল করাটা বেশিই বিপজ্জনক। এক্ষেত্রে ড্রাইভারদের বেশি সচেতন থাকা দরকার। দূরপাল্লার যাত্রা শুরুর আগে গাড়ির লাইটগুলো ঠিক আছে কি না পরীক্ষা করে নেওয়া উচিত। ওভারটেকিংয়ের মনোভাব পরিহার করা, কারণ ঘন কুয়াশায় অন্য পাশ থেকে আসা গাড়ি ঠিকভাবে দেখা যায় না। তবে চালকদের পথ চলা বেশি দুষ্কর হলে রাস্তায় যাত্রাবিরতি দিতে হবে। এ ব্যাপারে প্রশাসন এবং কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতাও।

মামুন হোসেন আগুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,

ঢাকা কলেজ