ওয়ান ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অশোক দাশ গুপ্ত গত রবিবার বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে ওয়ান ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। অশোক দাশ গুপ্ত ছিলেন বাংলাদেশের একজন অন্যতম স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইমট্রেক্সের চিফ এক্সিকিউটিভ এবং ইউনিরয়্যাল ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড এবং ওকুনোভা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
