বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের মা আয়শা বেগম (৭৮) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সরকারি বাসভবন এয়ার হাউজে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। দুপুরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে হকি ফেডারেশনের সব কর্মকর্তা বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।
