আবাহনীতে আরো এক জন ব্রাজিলিয়ান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৯

স্পোর্টস রিপোর্টার

আবাহনীতে খেলতে আরো এক জন ব্রাজিলিয়ান ফুটবলার আসছেন। রাফায়েল অগাস্টো নামের মাঝমাঠের এই ফুটবলার ভারতের বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে ঢাকায় এএফসি কাপে খেলতে এসেছিলেন। তাকেই আবাহনী পছন্দ করেছে। যেকোনো মুহূর্তে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। আবাহনীর জার্সি গায়ে খেলতে রবিবার ঢাকায় এসেছেন ব্রাজিলিয়ান কেরভিনস সিলস, আবার আবাহনীতে ফিরেছেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি এবং হাইতির বেলফোর্ট। তিন জনই এখন অনুশীলনে।