স্পোর্টস রিপোর্টার
করোনার পর হকিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট কাপ। সেই টুর্নামেন্টে খেলেনি নৌবাহিনী। শনিবার শুরু হতে যাওয়া বিজয় দিবস হকি টুর্নামেন্টে খেলবে নৌবাহিনী—এ কথা জানিয়েছে হকি ফেডারেশন। গতকাল ফেডারেশন অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার টুর্নামেন্টে খেলবে পুলিশ। নৌবাহিনী এবং পুলিশ ছাড়াও সঙ্গে আছে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং সোনালী ব্যাংক। এই পাঁচ দল সবাই সবার বিপক্ষে খেলে সেরা দুই দল ফাইনালে উঠবে। টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন।
