স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
আজিবা জামান ফাউন্ডেশনের আয়োজনে স্বরূপকাঠিতে প্রথম ডক্টরস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন টুর্নামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় রাজিব-রানা জুটি ২-০ সেটে রিয়াজ-মামুন জুটিকে হারায়। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।
