আইসিসিকে হোল্ডারের প্রশ্ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৯

সাধারণত টেস্ট ম্যাচ নিরপেক্ষ আম্পায়ারদের দ্বারা পরিচালিত হলেও করোনা ভাইরাসের কারণে বদলেছে নিয়ম।  ভ্রমণজনিত সমস্যা এড়াতে টেস্ট ম্যাচেও স্বাগতিক আম্পায়ার ব্যবহারের নিয়ম করেছে আইসিসি। এই নিয়মেরই ঘোর বিরোধিতা করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তার মতে, খেলোয়াড়রা যদি সবকিছু ত্যাগ করে জৈবিক সুরক্ষা বলয়ে থাকতে পারে তাহলে আম্পায়ারদের সেখানে অসুবিধা কোথায়। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট হারের পর হোল্ডার বলেন, ‘আমি বুঝতে পারছি না স্বাগতিক আম্পায়ারদের কেন ব্যবহার করা হচ্ছে। যদি আমরা ভ্রমণ এবং কোয়ারেন্টাইন করতে পারি, তাহলে আম্পায়ারদের ক্ষেত্রেও কোনো সমস্যা দেখি না । যদি খেলোয়াড়রা এই ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আম্পায়ারদেরও করা উচিত।’