চলে গেলেন জেরার্ড হুলিয়ের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:২০

প্রাক্তন লিভারপুল ম্যানেজার জেরার্ড হুলিয়ের ফ্রান্সের প্যারিসে হূদযন্ত্রজনিত জটিলতায় মৃত্যুবরণ  করেছেন। ৭৩ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই ফরাসি কোচ লিভারপুল ছাড়াও লেনস, পিএসজি, ফ্রান্স জাতীয় দল এবং লিঁওর মতো দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ সালে লিভারপুল ফুটবল ক্লাবের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে পাঁচটি বড় শিরোপা ঘরে তুলে ইংলিশ দলটি। ২০০৪ সালে লিভারপুলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ফরাসি দল লিঁওর হয়ে দুই বার জিতেছেন লিগ ওয়ান। তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে ফিফা, উয়েফা, লিভারপুল, এভারটন, এস্টন ভিলার মতো অনেক ক্লাব ও প্রতিষ্ঠান।