শততম ম্যাচে রোনালদোর রেকর্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২৩:০৩

পঁয়ত্রিশ বছর বয়সেও যেন টগবগে এক তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তার সঙ্গে অনেকেই ফুটবল থেকে দূরে চলে গেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো ফুটবল মাঠের যুদ্ধে লড়াই করে যাচ্ছেন। রবিবার রাতে ইতালির সিরি আতে জুভেন্তাসের জার্সি গায়ে শততম ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো।

প্রতিপক্ষ জেনোয়াকে জুভেন্তাস হারিয়েছে ৩-১ গোলে। এই ম্যাচে রোনালদো জোড়া গোল করেছেন পেনাল্টি হতে। সিরি আতে এই মৌসুমে রোনালদোর গোল সংখ্যা ১০। ২০০০ সালের পর রোনালদো একমাত্র ফুটবলার যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৪০০ ম্যাচ জয়ের গৌরব  পেলেন। এই আনন্দের দিনে সিআর সেভেন আরেকটি সুখবর পেলেন। রোনালদো বলেন, ‘গ্লোব সকার প্লেয়ার অব দ্য ইয়ার এবং প্লেয়ার অব দ্য সেঞ্চুরি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের এক জন হতে পেরে আমি সম্মানিত। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছ থেকে এত বড় স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের ব্যাপার।