সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সুদানকে কালো তালিকা থেকে বাদ দেওয়া হলো। এর আগে সুদানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ ছিল। সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে গতকাল এ ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ১৪ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। ২৭ বছর আগে আমেরিকা সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছিল। —আলজাজিরা
