আগে দেশের কথা ভাবুন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০০:৪০

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আগে দেশের কথা ভাবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত দেশ, সংবিধান এবং সরকারের ধারাবাহিকতা রক্ষা। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেন আল গোর। তিনি সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে বলেন, যা হওয়া উচিত ছিল তাই হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। এই পদক্ষেপের প্রশংসা করে আল গোর বলেন, আমি আশা করি, জো বাইডেন জলবায়ু সমস্যার সমাধানে বিশ্বকে একত্রিত করে দ্রুত কাজ করবেন।