কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বৃহস্পতিবার সন্ধ্যায় কালাইয়ে পোল্ট্রি ব্যবসায়ী রতন ফকিরকে ছুরি দিয়ে কুপিয়ে ১৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। আহত রতন ফকির বলেন, পোল্ট্রি ব্যবসায়িক কাজে তিনি জয়পুরহাট ইসলামী ব্যাংক থেকে ১৪ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি কালাই উপজেলার পুনট গ্রামে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে এসে কালাই পৌরসভার সরাইলে দুটি মোটর সাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি আঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, ঘটনা শোনামাত্র উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
