নাটোরের লালপুর উপজেলার বাকনায় গ্রাম থেকে ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ রিপন বিশ্বাস (৩০) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জানায়, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরে অভিযান চালায়। এসময় উপজেলার বাকনা পূর্বপাড়া এলাকা থেকে মৃত ওমর বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসকে বাড়ির আঙিনায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ হাতে নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
